লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের আইসিজে রায়: গাজার মামলার আইনি পথপ্রদর্শক?

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায় শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিচার পাওয়ার ক্ষেত্রে নয়, বরং আন্তর্জাতিক আইনে গণহত্যা সনদের প্রয়োগের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই রায়ে গণহত্যার অভিযোগে রাষ্ট্রের দায় নির্ধারণ এবং অপরাধের উদ্দেশ্য শনাক্তের যে আইনি কাঠামো তুলে ধরা হয়েছে, তা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলার ক্ষেত্রেও প্রাসঙ্গিক হতে পারে।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজের বিচারকরা ৯-৬ সংখ্যাগরিষ্ঠ রায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদ প্রয়োগের একটি বিস্তারিত কাঠামো ব্যাখ্যা করেছেন। বিশেষ করে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে সরকার গণহত্যা চালিয়েছে এমন অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের উদ্দেশ্য কীভাবে নির্ধারণ করা হবে, সেই আইনি মানদণ্ড আদালত স্পষ্ট করেছেন।

মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই রায় ইসরায়েল গভীরভাবে পর্যালোচনা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, কারণ বর্তমানে ইসরায়েলও গণহত্যার অভিযোগে আইসিজের সামনে রয়েছে। এছাড়া জার্মানির বিরুদ্ধে নিকারাগুয়ার করা মামলার ক্ষেত্রেও এই রায়টি গুরুত্বপূর্ণ, যেখানে জার্মানির বিরুদ্ধে গাজায় গণহত্যায় সহায়তা এবং তা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

গাম্বিয়ার আইনি দলের সদস্য ও মানবাধিকারবিষয়ক আইনজীবী ফিলিপ স্যান্ডস বলেছেন, এই রায়ের মাধ্যমে গণহত্যা সনদের বাস্তব প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে, যা না হলে সনদটি কার্যত অর্থহীন হয়ে পড়ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এটিকে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচারের একটি বিরল মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ ড. ইভা ভুকুসিচ মনে করেন, এই রায়ের মাধ্যমে আন্তর্জাতিক আইনের অনেক বিষয় ভবিষ্যতে আরও স্পষ্ট হবে।

বিচারকরা গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে আগের মানদণ্ডই বহাল রেখেছেন। সেই মানদণ্ড অনুযায়ী, অভিযুক্তের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হতে হবে গণহত্যার উদ্দেশ্য। আদালত জানিয়েছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি গণহত্যা চালানোর জন্য মিয়ানমারের সামরিক বাহিনী দায়ী। আদালত বেঁচে যাওয়া মানুষের মানসিক ও শারীরিক ক্ষতি এবং যৌন সহিংসতার প্রভাবও বিবেচনায় নিয়েছেন।

বিশেষজ্ঞরা গাজার মামলার সঙ্গে এর কিছু গুরুত্বপূর্ণ মিল খুঁজে পাচ্ছেন, বিশেষ করে শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি। আইসিজের তথ্য অনুযায়ী, মিয়ানমারের সামরিক অভিযানে ৫ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ জন রোহিঙ্গা শিশু নিহত হয়েছে, অন্যদিকে গাজা যুদ্ধে ৫ বছরের কম বয়সী পাঁচ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এছাড়া গ্রাম ধ্বংস করে বুলডোজার দিয়ে এলাকা সমতল করার বিষয়টিতেও মিল রয়েছে। মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণহত্যা বিশেষজ্ঞ উইলিয়াম শাবাস মনে করেন, এই রায়ে ইসরায়েলের জন্য বার্তা রয়েছে এবং দুই ঘটনার প্রমাণের ভিন্নতা থাকলেও রায়ের কাঠামো গাজার মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

মিয়ানমারের আইসিজে রায়: গাজার মামলার আইনি পথপ্রদর্শক?

প্রকাশিত হয়েছে: ০৪:০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬