লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহ/ত

এসএম দৌলত : বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রফিকুল ইসলাম (৫৬) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহ/ত

প্রকাশিত হয়েছে: ০৭:৪৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬