লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় ক্যানসার রোগীদের পাশে গণপূর্তমন্ত্রী: ৩০ জনকে আর্থিক সহায়তা প্রদান

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

কুমিল্লার বরুড়ায় গুরুতর ব্যাধিতে আক্রান্ত অসহায় ক্যানসার রোগীদের চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন এমপি। মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে উপজেলার ৩০ জন ক্যানসার রোগীর হাতে নগদ আর্থিক সহায়তার অনুদান তুলে দেওয়া হয়েছে।

​রবিবার (২৩ আগস্ট) দুপুরে বরুড়ায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী মহোদয়ের পক্ষে রোগীদের হাতে এই সহায়তার অর্থ হস্তান্তর করেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এবং সাধারণ সম্পাদক জহিরুল উদ্দিন স্বপন।
​অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দূরারোগ্য ক্যানসার ব্যাধি একটি পরিবারের জন্য অনেক বড় বোঝা। এসব অসচ্ছল ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা খরচ চালানো যেখানে কঠিন, সেখানে মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন এমপি সাহেবের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এলাকার প্রতিটি অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
​আর্থিক অনুদান বিতরণকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সহায়তা পেয়ে ক্যানসার আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা মন্ত্রী মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর সিইওকে প্রধানমন্ত্রীর আহ্বান

বরুড়ায় ক্যানসার রোগীদের পাশে গণপূর্তমন্ত্রী: ৩০ জনকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে: ০২:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬