লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর থেকে ছিনতাই হওয়া ট্রাক দামুড়হুদা থেকে উদ্ধার

মোঃ মামুনুর রশীদ মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের শতাব্দী ফিলিং স্টেশন থেকে ট্রাক হেলপার নাহিদ হাসানকে(২১) হাত-পা বেঁধে ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

তবে পালিয়ে যাওয়ার পথে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের তালসারী কাঁচা রাস্তা নামক স্থানে এসে ট্রাকটি খাদে আটকে যায়। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও হাত-পা বাঁধা অবস্থায় হেলপারকে ফেলে রেখে যায়।

শুক্রবার সাড়ে ৬টার দিকে তালসারীর কাঁচা রাস্তা থেকে ট্রাকসহ হেলপারকে উদ্ধার করে স্থানীয়রা।

ট্রাক হেলপার নাহিদ হাসান বলেন, ঘটনাটি ঘটে আনুমানিক রাত ১টার দিকে আমাকে মেহেরপুরের শতাব্দি ফিলিং স্টেশন থেকে হাত-পা বেঁধে ৩ জন দুর্বৃত্ত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে।

ট্রাক হেলপার নাহিদ হাসান মেহেরপুরের খন্দকার পাড়ার ছাব্দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তালসারী কাঁচা রাস্তার একটি স্থানে এসে খাদে আটকে যায়। এ সময় দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং হেলপার নাহিদ হাসানকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।

এদিকে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে ট্রাকের মালিক মুজুল হোসেন ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি ট্রাকসহ হেলপারকে উদ্ধার করে নিয়ে যান। এ ঘটনায় তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি বলে জানা গেছে।

ছিনতাইয়ের অভিযোগ ওঠা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২০-৭৬৩৭। প্রত্যক্ষদর্শীরা জানান,রাতের আঁধারে ট্রাক ছিনতাই এবং একজন শ্রমিককে হাত-পা বেঁধে ফেলে রেখে যাওয়ার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও ছিনতাইয়ের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দিল্লি বিক্ষোভের আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি

মেহেরপুর থেকে ছিনতাই হওয়া ট্রাক দামুড়হুদা থেকে উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬