লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিক্ষোভের আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের নির্দেশ অমান্য করে দিল্লি যাওয়ার চেষ্টা করায় তাঁকে আটক করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসায় পৌঁছায় পুলিশের একটি দল। সেখানে তাঁকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দিতে নিষেধ করা হয়। গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁকে সতর্ক করে জানিয়েছিলেন, পুলিশের নির্দেশ অমান্য করলে তাঁকে আটক করা হবে।

এদিকে, শনিবারের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীতে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য এবং প্রায় ২৬ হাজার কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এই বিক্ষোভের অনুমতি দেয়নি।

বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল এমন ২৫০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে শুক্রবার রাত ১০টা থেকে জনপথ-কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা কয়েক শ মানুষকে আটক করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, কঠোর বিধিনিষেধ সত্ত্বেও তাঁদের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা যন্তর মন্তরে বিক্ষোভ করার পরিকল্পনা থেকে সরে আসবেন না। কর্তৃপক্ষ সাধারণ মানুষের ভোগান্তির যুক্তিতে এই কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে জানালেও, মেট্রো, ট্রেন ও সড়কে বিধিনিষেধের ফলে মানুষের ভোগান্তি আরও বাড়ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন অভিজিৎ দিপকে।

জনপ্রিয় সংবাদ

দিল্লি বিক্ষোভের আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি

দিল্লি বিক্ষোভের আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি

প্রকাশিত হয়েছে: ০৩:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬