লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ মামুনুর রশীদ : মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের আয়োজনে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে আটটায় এই প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে কুচকাওয়াজ প্রদর্শন, অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস এবং পোশাক-পরিচ্ছদের মান বা টার্ন আউট-এর ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য দেন। তিনি উত্তম পোশাক পরিধান, সতর্কতার সাথে নিজ নিজ ডিউটি পালন, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করার ওপর জোর দেওয়ার পাশাপাশি সাধারণ জনগণের সাথে সর্বদা উত্তম ও পেশাদার আচরণ করার নির্দেশনা প্রদান করেন।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব নাভিদ তাসনিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

মেহেরপুর পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬