লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ব্যস্ত দিন কাটালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত: উন্নয়ন, কৃষি ও শিক্ষায় নানা কর্মসূচি

অনলাইন ডেক্স নিউজ:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একদিনের সরকারি সফরে নিজ জেলা যশোরে এসে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
শনিবার সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। সভায় আসন্ন গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে প্রতিমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত উদ্বোধনস্থল পরিদর্শন করেন। এরপর শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজ সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের কাজের মান বজায় রাখার নির্দেশ দেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে পাটবীজ বিতরণ করেন। একই স্থানে ‘ইকো’ সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার জন্য বৃত্তির চেক বিতরণ করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষা ও কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের ভবিষ্যৎ গড়তে মেধাবী শিক্ষার্থী ও পরিশ্রমী কৃষকদের ভূমিকা অপরিসীম।”
সফরের অংশ হিসেবে তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। এছাড়া সন্ধ্যায় স্থানীয় একটি দৈনিক পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তার এই ব্যস্ত সফরের সমাপ্তি ঘটে।

জনপ্রিয় সংবাদ

রাজকীয় ক্ষমা পেতে পারেন নাজিব রাজাক, মালয়েশিয়ার রাজনীতিতে চাঞ্চল্য

যশোরে ব্যস্ত দিন কাটালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত: উন্নয়ন, কৃষি ও শিক্ষায় নানা কর্মসূচি

প্রকাশিত হয়েছে: ০৭:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬