লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ ও খামিস মুশাইতে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা টানা তৃতীয় দিনের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হলেও, এই ধারাবাহিক হামলার ঘটনায় পুরো অঞ্চলে চরম আতঙ্ক ও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের বাহিনী হুতিদের ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা রিয়াদ লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

তুর্কি আল-মালিকি আরও জানান, রিয়াদের পাশাপাশি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকেও হুতিরা আরও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

গত কয়েক দিনে রিয়াদে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং রিয়াদ বর্তমানে এই হামলার ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে।

জনপ্রিয় সংবাদ

উপাচার্যের চেয়ারে ছাত্রসংগঠনের আধিপত্য ও অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া

রিয়াদ ও খামিস মুশাইতে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত হয়েছে: ০৮:০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬