লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্রোহ ও অবাধ্যতার দায়ে ১৪ ইসরায়েলি সেনার কারাদণ্ড

দক্ষিণ ইসরায়েলের ‘সদে তৈমান’ সামরিক ঘাঁটিতে বিদ্রোহ ও গণ-অবাধ্যতার (ডেজার্টশন) ঘটনায় গিভাতি ব্রিগেডের চাবার ব্যাটালিয়নের ১৪ জন সেনাকে ৩০ দিনের সামরিক কারাদণ্ড দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্ত এই ১৪ সেনাকে স্থায়ীভাবে যুদ্ধকালীন দায়িত্ব (কমব্যাট ডিউটি) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গিভাতি ব্রিগেডের কমান্ডারের নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, ঘাঁটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে নিয়োজিত একজন ঊর্ধ্বতন কমান্ডারের সাথে বিরোধের জের ধরে এই ঘটনার সূত্রপাত হয়। সেই সময় ঘাঁটিতে কর্মরত কয়েক ডজন ইসরায়েলি সেনা তাদের অস্ত্র ফেলে রেখে সামরিক ঘাঁটি থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, সদে তৈমান ঘাঁটিতে নিয়োজিত এই সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনসহ দীর্ঘ সময় ধরে নির্মমভাবে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্রোহ ও অবাধ্যতার দায়ে ১৪ ইসরায়েলি সেনার কারাদণ্ড

বিদ্রোহ ও অবাধ্যতার দায়ে ১৪ ইসরায়েলি সেনার কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ১২:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬