অনলাইন ডেস্ক :
নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুর খননের সময় একটি কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম তার পুরাতন পুকুর খননের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে একটি পাথরের মূর্তি সদৃশ বস্তু দেখতে পান। পরে স্থানীয় লোকজন বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম এবং এটি কষ্টিপাথরের তৈরি রাধাকৃষ্ণের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটির সম্ভাব্য প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতের নির্দেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে কোনো জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননের সময় উদ্ধার প্রাচীন কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি
-
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক - প্রকাশিত হয়েছে: ১২:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- ১২ জন পড়েছেন
ট্যাগ
জনপ্রিয় সংবাদ





















