অনলাইন ডেস্ক :
Thank you for reading this post, don't forget to subscribe!ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন এই মূল্য শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী—
প্রতি লিটার ডিজেল: ১১৫ টাকা
অকটেন: ১৪০ টাকা
পেট্রোল: ১৩৫ টাকা
কেরোসিন: ১৩০ টাকা
দাম বৃদ্ধির হিসেবে দেখা যায়, ডিজেলে লিটারে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, অকটেনে সর্বোচ্চ ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পরিবহন খরচসহ সামগ্রিক বাজারে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 




















