অনলাইন ডেস্ক :
Thank you for reading this post, don't forget to subscribe!কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাতে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক শিক্ষার্থীকে কৌশলে নিজের বাসায় নিয়ে যান। সেখানে শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে আবার স্কুলের আবাসিকে রেখে পালিয়ে যান অভিযুক্ত।
পরদিন শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে মানসিকভাবে ভীতসন্ত্রস্ত রয়েছে বলে পরিবার জানিয়েছে।
অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪০) একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বর্তমানে পলাতক এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং রিপোর্ট শিগগিরই দাখিল করা হবে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 




















