০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের ডাল ভেঙে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, বিশ্বনাথে শোকের ছায়া

বিশ্বনাথ প্রতিনিধি :

Thank you for reading this post, don't forget to subscribe!

সিলেটের বিশ্বনাথে সড়কের পাশে হেলে থাকা একটি গাছের ডাল ভেঙে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেবুল মিয়া (৩৫)।
তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র এবং গ্রামীণ ব্যাংক সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাখায় কর্মরত ছিলেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে সিলেটের কামাল বাজার–বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, অফিস শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, ঘটনার আগে হওয়া ঝড়ো আবহাওয়ার কারণে গাছের দুর্বল ডালটি আগেই ক্ষতিগ্রস্ত হয়ে ঝুলে ছিল, যা পরবর্তীতে ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ বলেন, “হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর যশোর সফর: ১২ দফা দাবিতে মুখর রাজপথ, আন্তর্জাতিক বিমানবন্দর ও ৬ লেন মহাসড়কের দাবি

গাছের ডাল ভেঙে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, বিশ্বনাথে শোকের ছায়া

প্রকাশিত হয়েছে: ০৫:১৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬