লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪৯ পরিদর্শক

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরবর্তীতে শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই আদেশটি প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় 'জনস্বার্থে' তাদের অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন (২০১৮)-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে, তাহলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির দোয়া কর্মসূচি ঘোষণা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪৯ পরিদর্শক

প্রকাশিত হয়েছে: ০৭:৩৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬