লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশের অভ্যুদয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বেগম জিয়ার অবদানের কথা তুলে ধরেন।

আসিফ আকবর তার পোস্টে লিখেছেন, সফল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জেগে উঠেছে। স্বদেশি দানবের বিরুদ্ধে ছাত্র-জনতার এই ঐতিহাসিক বিজয়ে তিনি ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তার মতে, এই বিপ্লব মূলত অত্যাচারী, খুনি, লুটেরা ও দেশদ্রোহী ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের বহু প্রতীক্ষিত বিজয়ের প্রতীক। এর ফলে বাংলাদেশ আজ এক অনুশোচনাহীন, অসভ্য ও বর্বর পলাতক্যাশিস্টের খপ্পর থেকে রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়েছে।

ফেসবুক পোস্টে আসিফ আকবর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক উক্তি স্মরণ করেন। ফ্যাসিস্ট শক্তির উদ্দেশে বেগম জিয়ার বলা, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ উক্তিটি আজ জেন-জি প্রজন্মের অস্তিত্বে মিশে আছে বলে তিনি মন্তব্য করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার আপসহীন দৃঢ়তা নতুন প্রজন্মের মাঝেও বিরাজমান রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের স্মৃতিচারণ করে আসিফ আরও লেখেন, বেগম জিয়া বলেছিলেন, ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার ঠিকানা।’ তিনি এই মাটিতেই শায়িত হয়েছেন এবং তার জানাজায় সর্বস্তরের মানুষের আবেগ বিস্ফোরিত হয়েছিল। একজন গর্বিত বিজয়ীর মতোই তিনি বিদায় নিয়েছেন।

আসিফ আকবর তার পোস্টের শেষাংশে উল্লেখ করেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হিসেবে চিরকাল অম্লান থাকবেন। তার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস যুগে যুগে প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা জুগিয়ে যাবে। তরুণ প্রজন্ম তার আপসহীনতাকে অন্তরে ধারণ করেছে এবং বাংলাদেশ আর কখনো কোনো শৃঙ্খলে আবদ্ধ হবে না। বেগম জিয়া এ দেশের আপামর জনতার হৃদয়ে দ্রোহের অগ্নিমশাল হয়ে অনন্তকাল জ্বলবেন বলে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরিশেষে তিনি বেগম জিয়ার কাছ থেকে শেখা ইস্পাত-কঠিন দেশপ্রেমের কথা স্মরণ করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ আকবর

প্রকাশিত হয়েছে: ০২:০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬