লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ’ জিতে ১ কোটি টাকা পেলেন শ্রেয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ শ্রেয়া কালরা নিজের সাফল্যের মুকুটে যুক্ত করলেন নতুন পালক। দীর্ঘ প্রতিযোগিতা ও নানা বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে অবশেষে নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় আসরে বিজয়ী হয়েছেন তিনি। এই জয়ের পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি তাকে দেওয়া হয়েছে ১ কোটি টাকা।

১৯৯৭ সালের ১৪ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেওয়া শ্রেয়া এমবিএ ডিগ্রিধারী। টিকটকে নাচের ভিডিও ও লিপসিংকের মাধ্যমে তিনি প্রথম পরিচিতি পান। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর ইনস্টাগ্রাম ও ইউটিউবকে কেন্দ্র করে ফ্যাশন, লাইফস্টাইল ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি নিজের অবস্থান আরও শক্তিশালী করেন। ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়ার পর ২০২০ সালে ‘এমটিভি রোডিজ রেভোল্যুশন’-এ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। এছাড়া তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এবং কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির সঙ্গে ‘দ্য সোসাইটি’-এর দ্বিতীয় মৌসুম সঞ্চালনা করেছেন। তার অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘ডোন্ট স্পিল টু মাচ’ পডকাস্ট এবং কয়েকটি ওটিটি মিনিসিরিজ।

‘লক আপ ২’ আসরের শুরু থেকেই শ্রেয়া তার পরিকল্পিত কৌশল, স্পষ্টভাষ্য এবং মানসিক দৃঢ়তার জন্য আলোচনার কেন্দ্রে ছিলেন। প্রতিদ্বন্দ্বীদের কঠোর সমালোচনা ও আক্রমণের মুখেও তিনি নিজের অবস্থানে অটল ছিলেন। বিভিন্ন টাস্কে ভালো পারফরম্যান্স এবং সংঘাতের মুহূর্তে আত্মবিশ্বাস ধরে রাখার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

তবে পুরো মৌসুম জুড়ে শ্রেয়া বিতর্ক থেকেও মুক্ত ছিলেন না। প্রতিযোগী শিবাঙ্গী জোশী, আকাঙ্ক্ষা চৌধুরী, যোগেশ রাওয়াত ও হর্ষদ চোপড়ার সঙ্গে তার একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়েছে। সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয় যখন তিনি এক প্রতিযোগীর স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করেন, যার ফলে বাড়ির অধিকাংশ সদস্য তার বিরুদ্ধে অবস্থান নেন। এছাড়া শিলপা শিন্দের সঙ্গেও তার তীব্র বিরোধ দর্শকদের নজর কাড়ে। শিলপার অবস্থান নিয়ে প্রশ্ন তুলে শ্রেয়া অভিযোগ করেছিলেন যে, তিনি তার প্রকৃত মতামত গোপন করছেন।

এত সব বিতর্কের মধ্যেও শ্রেয়া প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েননি, বরং প্রতিটি পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে যান। তার নির্ভীক মনোভাব এবং প্রতিটি ইস্যুতে স্পষ্ট অবস্থানের কারণে অনেক দর্শক মজা করে এই আসরকে ‘দ্য শ্রেয়া কালরা শো’ বলেও অভিহিত করেছিলেন। শেষ পর্যন্ত দর্শকদের সমর্থন ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি ট্রফি জয়ের গৌরব অর্জন করেন।

জনপ্রিয় সংবাদ

তথ্যচিত্রে ত্রুটি: দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, তদন্তের আশ্বাস

নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ’ জিতে ১ কোটি টাকা পেলেন শ্রেয়া

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬