লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেওয়ার হুমকি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের

সৌদি আরবের তেল উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর একটি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সৌদি আরব তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে 'মক্কা চুক্তি' নামে একটি নতুন সামরিক জোটে স্বাক্ষর করেছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

এই চুক্তির ফলে পাকিস্তান ও তুরস্কের সরাসরি সম্পৃক্ততার আশঙ্কা থেকে দেশ দুটিকে হুমকি দিয়েছে হুতিরা। হুতি কমান্ডারা আলজাজিরাকে জানিয়েছেন, ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন বা ইয়েমেনি জনগণের বিরুদ্ধে পাকিস্তান ও তুরস্ক কোনো ধরনের আগ্রাসনে যুক্ত হলে তাদের কঠোর শিক্ষা দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, এই হুমকির মাধ্যমে হুতিরা মূলত সৌদি আরবের বিরুদ্ধে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর বার্তা দিচ্ছে। তারা সৌদির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আরামকোর তেল স্থাপনা এবং সংশ্লিষ্ট পরিবহনের অবকাঠামোতে তাদের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য যে, সৌদি আরবে সরাসরি হামলার পাশাপাশি ইয়েমেনের অভ্যন্তরেও দেশটির মিত্র শক্তি ও সরকারি সেনাবাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। সাম্প্রতিক সময়ে মারিব ও হারদামাউতে টানা কয়েক ঘণ্টা হামলা চালানোর পাশাপাশি মারিব ও তাইয়িবে নতুন করে লড়াই চলছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেওয়ার হুমকি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের

প্রকাশিত হয়েছে: ১০:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬