লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের মাদক ও ইন্টারনেট আসক্তি রোধে বহুমুখী উদ্যোগ সরকারের

তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে মুক্ত রাখতে সরকার শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘মাদক ও ইন্টারনেট আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ অ্যান্টি ড্রাগ ফেডারেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

অধ্যাপক মামুন বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। তবে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী ও গডফাদারদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, কেবল সচেতনতা সৃষ্টির মাধ্যমে তরুণদের আসক্তি থেকে দূরে রাখা সম্ভব নয়; বরং তাদের জন্য আনন্দময় ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে শিক্ষাক্রমে ‘এডুকেশন উইথ হ্যাপিনেস’ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি শিশু-কিশোরদের মেধা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি এবং প্রধানমন্ত্রী গোল্ডকাপসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, যা তরুণদের মাদকের হাত থেকে দূরে রাখতে সহায়ক হবে।

কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে অধ্যাপক মামুন বলেন, যুবসমাজের বেকারত্ব দূরীকরণে আগামী পাঁচ বছর বা নির্দিষ্ট মেয়াদের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরকারি ও বেসরকারি খাতের সম্প্রসারণ এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এছাড়া বিদেশের শ্রমবাজারে তরুণদের অবস্থান শক্তিশালী করতে ভাষা ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন। তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে এবং তরুণদের এসব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যক্তি এবং তরুণরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত মন্ত্রিসভার

তরুণদের মাদক ও ইন্টারনেট আসক্তি রোধে বহুমুখী উদ্যোগ সরকারের

প্রকাশিত হয়েছে: ১২:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬