লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল নয়াদিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে তাকে নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জয়সওয়াল বলেন, আমাদের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেছেন। আপনারা যে আমন্ত্রণের কথা বলছেন, সে বিষয়ে আমরা দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।

তবে এই সম্মেলনে তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সোমবার জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধের প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে মুখপাত্র বলেন, এটি একটি আইনি বিষয় এবং বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল নয়াদিল্লি

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬