লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় ঐক্য ভেঙে একক পথে ইসলামী আন্দোলন ২৬৮ আসনে প্রার্থী দেবে চরমোনাই পীরের দল

১১ দলীয় ঐক্য ভেঙে একক পথে ইসলামী আন্দোলন
২৬৮ আসনে প্রার্থী দেবে চরমোনাই পীরের দল

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী সমঝোতা শেষ পর্যন্ত টেকেনি। জোট থেকে সরে এসে এককভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
গতকাল শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ২৬৮টি আসনে নিজস্ব প্রার্থী দেবে। বাকি ৩২টি আসনে সমমনা দল বা প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন,
“আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না। ইসলামের প্রতি জনতার যে আবেগ ও প্রত্যাশা, সেটার সঙ্গেও প্রতারণা সম্ভব নয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি—এ পথ থেকে সরে আসার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, জোটের ব্যানারে আগের দিন যে সংবাদ সম্মেলনে আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি তাদের জন্য গ্রহণযোগ্য ছিল না।
‘ইনসাফ হয়নি, অপমান করা হয়েছে’
জামায়াত-নেতৃত্বাধীন জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন,
“আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। বরং রীতিমতো অপমান করা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, শরিয়া প্রশ্নে জামায়াতের ছাড় দেওয়া, বিএনপির সঙ্গে জাতীয় সরকারে অংশগ্রহণের ঘোষণা এবং আদর্শগত আপসের কারণে একসঙ্গে থাকা সম্ভব হয়নি।
জামায়াতের পাল্টা বক্তব্য
এদিকে সমঝোতা ভেঙে যাওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, আসন বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়েছিল এবং কোনো দলকে অবমূল্যায়ন করা হয়নি।
সব মিলিয়ে ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্ত নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

১১ দলীয় ঐক্য ভেঙে একক পথে ইসলামী আন্দোলন ২৬৮ আসনে প্রার্থী দেবে চরমোনাই পীরের দল

প্রকাশিত হয়েছে: ০৯:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬