লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে নাহিদ ইসলাম (২২) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। দণ্ডপ্রাপ্ত নাহিদ ইসলাম উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরেই মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার সকালে মাদকের টাকার জন্য তিনি তার বাবাকে মারধর করেন। এই ঘটনার পর বিষয়টি জানাজানি হলে দুপুরে ইউএনও মুরাদ হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, সমাজ থেকে মাদকের ভয়াবহতা নির্মূল করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে বিশেষ উদ্যোগ: ত্রাণ মন্ত্রী

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬