লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে এনসিপি’র গাড়িবহরে হামলা, সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে তারা পদযাত্রার অংশ হিসেবে সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে এই হামলার শিকার হন বলে দলটি অভিযোগ করেছে।

এনসিপির অভিযোগ অনুযায়ী, ওই সময় একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দিতে গাড়িবহর লক্ষ্য করে পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এই হামলায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এছাড়া একটি অটোরিকশাও ভাঙচুরের শিকার হয়েছে। হামলার পরপরই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং নিরাপত্তার স্বার্থে স্থানীয় নেতাকর্মীরাও সেখান থেকে সরে যান।

এই ঘটনার জন্য এনসিপি নেতারা সরাসরি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার ঘটনার পর থেকেই সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই উদ্বেগ ও শঙ্কা ছিল।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

গোলাপগঞ্জে এনসিপি’র গাড়িবহরে হামলা, সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর

প্রকাশিত হয়েছে: ১২:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬