লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও আবাসন সমস্যা সমাধানে ইউজিসি’র আশ্বাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, সার্বিক কল্যাণ এবং শিক্ষার্থীসেবা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজের সম্মেলন কক্ষে এই সভাটি আয়োজিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক, প্রশাসনিক কর্মকর্তারা এবং বিদেশি শিক্ষার্থীরা সভায় অংশ নেন।

সভায় বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) পেতে দীর্ঘসূত্রতা, আবাসন সংকট, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুবিধা উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ইউজিসি চেয়ারম্যান বিদেশি শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে আন্তর্জাতিক মানের একটি ডরমেটরি নির্মাণের প্রতিশ্রুতি দেন। এছাড়া ভর্তি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার লক্ষ্যে মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র দ্রুত পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

এ সময় ইউজিসি চেয়ারম্যান বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২৭ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শুরুতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, বোয়েসেলে খরচ পৌনে দুই লাখের নিচে

বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও আবাসন সমস্যা সমাধানে ইউজিসি’র আশ্বাস

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬