লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষোভ ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ঘিরে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক সাবেক ছাত্রদল কর্মীর ফেসবুক পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মো. এ বি বাছিত নামক ওই ব্যক্তি শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি তার পোস্টে সংশ্লিষ্টদের জুতা দিয়ে পিটিয়ে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন এবং সরকারি কর্মকর্তাদের বরখাস্তের দাবি জানান।

মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ডসহ এই পোস্টটি করেন বাছিত। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত পোস্টটি করার পর বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়ে বুধবার বিকেলে তিনি সেটি মুছে ফেলেন। অভিযুক্ত এ বি বাছিত জুলাই-আগস্ট বিপ্লবের সময় ছাত্রজনতার ওপর গুলি চালানো মামলার আসামি এবং বর্তমানে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতা ড. শাহ নেওয়াজের ভাতিজা।

নিজের এই কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে গিয়ে বাছিত বলেন, ‘বট বাহিনী’র অপপ্রচারের পাল্টা জবাব দিতেই তিনি এমন স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি দাবি করেন, অতীতে তিনি বিএনপির পক্ষে অনলাইনে কাজ করলেও কোনো দলের পদধারী নেতা নন এবং কারো তাবেদারি করেন না।

তবে স্থানীয় বিএনপি নেতারা এই পোস্টটিকে দলের জন্য বিব্রতকর ও দৃষ্টতা হিসেবে দেখছেন। বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন বলেন, ‘যে বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, সে বিষয়ে এমন পোস্ট করা বট বাহিনীর কাজের শামিল। প্রশাসন ব্যবস্থা নিলে আমাদের কোনো আপত্তি নেই। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ বলেন, ‘জাতীয় নেতাদের বিরুদ্ধে এমন মন্তব্য করা তার চরম দৃষ্টতা। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিকে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মুবাশ্বির আহমেদ মজনু বিষয়টি সম্পর্কে বলেন, ‘সে ছাত্রদল করে কি না বা কোনো পদপদবি আছে কি না, তা আমার জানা নেই। সে কর্মী হলেও হতে পারে, তবে আমি নিশ্চিত নই।’

এ বি বাছিত ২০২৪ সালে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রজনতার ওপর গুলি চালানো (বর্তমানে বিদেশে পলাতক) আওয়ামী লীগ নেতা ড.

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় ববি হাজ্জাজ: শুরু হচ্ছে ‘মন্ত্রীর সাথে চা’ কর্মসূচি

শিক্ষামন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষোভ ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ঘিরে

প্রকাশিত হয়েছে: ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬