লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মঙ্গলবার বিকেলে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন আগুনের সূত্রপাত সম্পর্কে জানান, গোডাউনের ভেতর গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণের ফলে স্পার্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে সেই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সানারপাড় এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোডাউনে কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনে গোডাউনের কী পরিমাণ মালামাল পুড়েছে বা আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটিও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নির্বাপণ ও ঘটনাস্থল পর্যবেক্ষণের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জনপ্রিয় সংবাদ

তীব্র গরমে রেকর্ড লোডশেডিং, বিদ্যুৎহীন জেলা-উপজেলায় চরম ভোগান্তি

সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশিত হয়েছে: ০৬:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬