লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় একটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে নাইম ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল হান্নানের কাছে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার কোনো বৈধ কাগজপত্র ছিল না। তিনি ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ গ্রামের বাসিন্দা আব্দুস ছালাম মোল্লার ছেলে। আইনবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, বৈধ কাগজপত্র ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা

রাজাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০১:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬