লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল নরসিংদী সরকারি কলেজের ছাত্রের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র মাহমুদুল হাসান মুয়াজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব-বিশ্বরোড সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুয়াজ নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি খিলগাঁও গোড়ান এলাকার বাসিন্দা মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষা থাকায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুয়াজ। পথিমধ্যে রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড সড়কে পৌঁছালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেলটি পেছন থেকে ওভারটেক করার সময় ট্রাকের ডান পাশের পেছনের চাকার সাথে ধাক্কা খায়। এতে মুয়াজ ট্রাকের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে নিহতের বাবা মাসুম আহমেদ কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন এবং মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের বুথে যোগাযোগ করা হলেও কাউকে না পাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুয়াজ নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।

জনপ্রিয় সংবাদ

সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে: জামায়াত

রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল নরসিংদী সরকারি কলেজের ছাত্রের

প্রকাশিত হয়েছে: ০১:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬