লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে উলামা-মাশায়েখ সম্মেলনের ৯ দফা কর্মসূচি

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার পাশাপাশি তাদের সব ধরনের প্রকাশনা ও প্রচারসামগ্রী নিষিদ্ধ করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামাদের উপস্থিতিতে এই ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি নতুন কর্মসূচিরও ঘোষণা দিয়েছে।

সম্মেলনে উত্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায়কে 'অমুসলিম সংখ্যালঘু' হিসেবে ঘোষণা করা। এছাড়া মুসলমানদের ধর্মীয় পরিভাষা যেমন—আজান, সালাত, মসজিদ, ইমাম, খলিফা ও বাইয়াত ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। কাদিয়ানিদের সব ধরনের বই-পুস্তক, ম্যাগাজিন, ডিজিটাল কনটেন্ট এবং ইন্টারনেটভিত্তিক প্রচারণামূলক অ্যাপস ও ওয়েবসাইট বন্ধের দাবিও জানানো হয়েছে।

ইসলামের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, মুসলমানদের সাথে কাদিয়ানিদের বিবাহ বন্ধন নিষিদ্ধ করা এবং মুসলিম কবরস্থানে তাদের মৃতদেহ দাফন বন্ধ করার দাবি জানানো হয়েছে। শিক্ষাক্রমে 'খতমে নবুওয়াত'-এর আকিদা অন্তর্ভুক্ত করা এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তাদের ধর্ম পরিচয় 'কাদিয়ানী' হিসেবে উল্লেখ করার দাবিও সম্মেলনে তুলে ধরা হয়।

তালিকায় আরও রয়েছে মাওলানা সা'দ-এর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা এবং তার অনুসারীদের ইজতেমার অনুমতি না দেওয়া। একই সাথে হিজবুত তাওহীদকে জঙ্গি ও কুফরি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে তাদের প্রচার ও প্রকাশনা বন্ধের দাবি জানানো হয়েছে।

সংগঠনটি তাদের দাবি আদায়ের লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে মন্ত্রী, সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের নিকট খতমে নবুওয়াত বিষয়ক বই প্রদান, ছয় মাস ধরে প্রতিটি জেলায় সমাবেশ, আট বিভাগে মহাসমাবেশ, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ঢাকায় একটি আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ আয়োজন।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগ কর্মী, ছাত্রদল-যুবদলের ক্ষোভ

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে উলামা-মাশায়েখ সম্মেলনের ৯ দফা কর্মসূচি

প্রকাশিত হয়েছে: ০১:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬