লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল ডিভাইস ছেড়ে বইয়ের পাতায় ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত নির্ভরতা মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করছে উল্লেখ করে শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে নতুন প্রজন্মকে বইয়ের পাতায় ফিরিয়ে আনতে হবে।

শনিবার (১৫ আগস্ট) সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এক ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা প্রশাসন, বিশ্বসাহিত্য কেন্দ্র এবং যশোর ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইনস্টিটিউটে আসার পর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে এবং এর কার্যক্রমে গতি ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর সফরের পর সংস্কৃতিমন্ত্রীও প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই যশোর ইনস্টিটিউটের উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর ইনস্টিটিউটের খেলার মাঠ ও ঘূর্ণায়মান মঞ্চ সংস্কার এবং টাউন ক্লাবের সার্বিক উন্নয়নের ঘোষণা দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। এছাড়াও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও আফটারশকে ৩৮ জনের মৃত্যু

ডিজিটাল ডিভাইস ছেড়ে বইয়ের পাতায় ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৪:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬