লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় তাঁতীদের সহজ শর্তে ঋণ ও সরকারি সহায়তার দাবি

বগুড়া শহরের টিটু মিলনায়তনে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তাঁতশিল্পের সামগ্রিক উন্নয়ন এবং তাঁতীদের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন বক্তারা। তাদের দাবির মধ্যে রয়েছে সহজ শর্তে স্বল্পসুদে ঋণ প্রদান, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, ন্যায্যমূল্যে কাঁচামাল সরবরাহ এবং উৎপাদিত পণ্যের জন্য নিশ্চিত বাজার ব্যবস্থা।

অনুষ্ঠানে আবুল কালাম আজাদ বলেন, তাঁতীদের জন্য সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পটিকে আরও এগিয়ে নিতে সক্ষম হবেন। তিনি আরও উল্লেখ করেন, এতে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে তাঁতশিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্তারা বিগত ১৭ বছরে তাঁতীদের বঞ্চনা, অবহেলা ও নির্যাতনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁতী দলকে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে অভিহিত করে তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে হলে দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম। এ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো. মজিবুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

বগুড়ায় তাঁতীদের সহজ শর্তে ঋণ ও সরকারি সহায়তার দাবি

প্রকাশিত হয়েছে: ০৩:২৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬