লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় রোববার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক আল আমিন শিকদার নিহত হয়েছেন। নিহত আল আমিন শিকদার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা ছিলেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল জানান, রোববার সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল কাভার্ডভ্যানটি। পথে হোতাপাড়া এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি সামনে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আল আমিন শিকদার প্রাণ হারান।

খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মী রকিবুল হাসান জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সাথে জড়িত অপর গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

প্রকাশিত হয়েছে: ০৭:৫৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬