লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, ৩ চাষিকে বিশেষ সম্মাননা

ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। এর অংশ হিসেবে উপকূলীয় এই উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষপদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা সভা ও সফল চাষিদের সম্মাননা দেওয়া হয়।

আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চরফ্যাশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

আলোচনা সভায় বক্তারা উপকূলীয় অর্থনীতিকে গতিশীল রাখতে এবং জাতীয় পর্যায়ে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অপরিসীম অবদানের কথা তুলে ধরেন। চরাঞ্চলের মৎস্যচাষিদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে মাছ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল মৎস্যচাষি ও উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মেরিকালচারে বিশেষ সাফল্যের জন্য হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. মহসিনের ছেলে আবদুল মোতালেব, কার্প মিশ্র চাষে অবদানের জন্য জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল রবের ছেলে এস এম রাশেদ এবং সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে নূরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে মো. রাকিব হোসেন এই সম্মাননা লাভ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, ৩ চাষিকে বিশেষ সম্মাননা

প্রকাশিত হয়েছে: ০৮:৪৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬