লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ডেমরায় বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ১

রাজধানীর ডেমরায় বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। রবিবার (১৬ আগস্ট) নিঝুমবাগের একটি বাড়িতে এই বস্তুগুলো পাওয়া যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান জানিয়েছেন, বিকেল ৫টার দিকে তারা এই বিষয়ে তথ্য পান এবং তাৎক্ষণিকভাবে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বর্তমানে ডিএমপির সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে রাখা হয়েছে।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একজন কর্মকর্তা জানান, এর আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার আসামিদের ধরতে গিয়েই পুলিশ এই বাড়িতে বোমা সদৃশ বস্তু দুটির সন্ধান পায়। তিনি আরও জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট ইতিমধ্যেই একটি বস্তু নিষ্ক্রিয় করেছে এবং অন্যটি নিষ্ক্রিয় করার কাজ চলছে।

জনপ্রিয় সংবাদ

দখল হওয়া সরকারি জমি উদ্ধার করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

রাজধানীর ডেমরায় বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ১

প্রকাশিত হয়েছে: ০১:১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬