লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ওয়াজেদ আলম সীমান্তকে (২০) হত্যার দায়ে তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। নিহত সীমান্ত দেওভোগের শুক্কুরকারি মসজিদ গলির মো. আলম পারভেজের ছেলে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পেশাদার ছিনতাইকারী অনিক, আকাশ ও চান্দি বাবু। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর শীতের কুয়াশা ঘেরা সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় নগরীর দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে সীমান্তকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তারা তার কাছ থেকে মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৪ ডিসেম্বর রাত ১১টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা আলম পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আদালতে ছিনতাই ও ছুরিকাঘাতের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে হত্যাকাণ্ডের ২০ মাসের মাথায় বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের পর নিহতের বাবা আলম পারভেজ সন্তোষ প্রকাশ করে বলেন, আমার মতো আর কারো সন্তান যেন ছিনতাইকারীর হাতে প্রাণ না হারায় এবং কোনো মায়ের বুক যেন আর খালি না হয়। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের উচ্চ আদালতের মাধ্যমে রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত হয়েছে: ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬