লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানির হিস্যায় ভারতের সঙ্গে কোনো ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে পানির হিস্যায় বাংলাদেশ একচুলও ছাড় দেবে না। বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব স্পষ্ট করা অত্যন্ত জরুরি। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু বোয়িং বিমান কেনা বা আন্তর্জাতিক পর্যায়ে বৈঠক করলেই চলবে না, আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটা নিশ্চিত করা যাচ্ছে সেটিই বড় বিষয়। গঙ্গা পানিবণ্টনসহ সব আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা করে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকীতে তার স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ বেঁচে থাকতে বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যার কথা বলেছিলেন। সেই অবস্থানকে ধারণ করতে হলে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, আবরার ফাহাদ কেবল একজন ব্যক্তি নন, তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান নির্যাতন ও গেস্টরুম সংস্কৃতির ভয়াবহ চিত্র প্রকাশ পেয়েছিল। সামান্য একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে সারারাত নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন বিচারপতি নাভি পিল্লাই

পানির হিস্যায় ভারতের সঙ্গে কোনো ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬