লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, স্বজনদের আহাজারি

লিবিয়া থেকে অবৈধপথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে খাবার ও পানি সংকটে ১১ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই সুনামগঞ্জের ৮ জন যুবক নিখোঁজ রয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়েছে। নিখোঁজ যুবকদের মধ্যে শান্তিগঞ্জ উপজেলার ৫ জন, জগন্নাথপুর উপজেলার ২ জন এবং দিরাই উপজেলার ১ জন রয়েছেন। স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি অনুযায়ী, এই ৮ যুবক নিহত হয়েছেন কি না, সে বিষয়ে পরিবারের কাছে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই।

নিখোঁজ যুবকদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শান্তিগঞ্জ উপজেলার পাগলা শত্রুমর্দন গ্রামের হৃদয় পাল, চিকারকান্দি গ্রামের এনামুল খাঁন, রিপন মিয়া, মামুন খাঁন ও রনসী গ্রামের মো. তালহা। এছাড়া জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের জুয়েল আহমদ টিপু, গন্ধর্বপুর গ্রামের হাবিব উল্লাহ এবং দিরাই পৌর এলাকার ঘাগটিয়া গ্রামের সানোয়ার হোসেন নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এসব পরিবারে চলছে আহাজারি এবং স্বজনরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, সুনামগঞ্জের বেশ কয়েকজন যুবক ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দালালের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় পৌঁছান। পরবর্তীতে গত ৩ আগস্ট রাতে সবাই একটি নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। লিবিয়ার তাবারুক উপকূল থেকে ছেড়ে আসা ওই নৌকাটিতে মোট ৪২ জন যাত্রী ছিল, যার মধ্যে ৩৮ জনই ছিলেন বাংলাদেশি। যাত্রার আগে ও শুরুর দিন অনেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছিল সুনামগঞ্জের কয়েকজনকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরে অনেকের মৃত্যুর খবর জানা যায়। বর্তমানে প্রকৃত তথ্য উদঘাটন ও সত্যতা যাচাইয়ের কাজ চলছে। এদিকে, স্বপ্নের ইউরোপে পাড়ি দিতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে সাগর পাড়ি না দিয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, স্বজনদের আহাজারি

প্রকাশিত হয়েছে: ১২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬