লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে বৃত্তিপ্রাপ্ত ২৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় কৃতকার্য ২৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে পাবনার চাটমোহর পৌর সদরের ডাক্তার আলহাজ্ব জয়েন উদ্দিন স্কুলের ডাক্তার শহিদুল্লাহ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ এম জাকারিয়া, অধ্যক্ষ মাহমুদুল আলম, রবিউল করিম তারেক, অধ্যক্ষ মোতাহার আলী, মাহবুবুল আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং গোলজার হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অ্যাসোসিয়েশনভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর অতিথিরা অ্যাসোসিয়েশনভুক্ত ১৪টি কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ২৩৯ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কমিউনিটি ক্লিনিকের নাম বদল ও ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের ঘোষণা

চাটমোহরে বৃত্তিপ্রাপ্ত ২৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে: ১২:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬