লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোল কার্যকর থাকবে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন তানি দীপাবলি। দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন।

এরপর দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। পরে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।

পারিবারিক সূত্র জানিয়েছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় পৌঁছাবেন। এরপর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

প্রকাশিত হয়েছে: ১২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬