লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে প্রস্তুত শপথের দরবার হল, আজ শপথ নেবেন ফখরুল

নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। বঙ্গভবন সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শপথ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতাসহ সংসদ সদস্যরা নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। গতরাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

এ নির্বাচনে সাধারণ সংসদ সদস্য ও সংরক্ষিত মিলিয়ে মোট ৩৪৯ জন ভোটার ছিলেন। যাদের মধ্যে ৯ জন ছিলেন অনুপস্থিত। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

এদিকে ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান ঘিরে আজ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় স্কুলের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

বঙ্গভবনে প্রস্তুত শপথের দরবার হল, আজ শপথ নেবেন ফখরুল

প্রকাশিত হয়েছে: ০৭:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬