লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন, খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত হওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। একই সঙ্গে বর্তমান মন্ত্রিসভার এক সদস্যের দপ্তর রদবদল করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দপ্তর বণ্টনের তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত চার মন্ত্রীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

এছাড়া জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু (জেরী)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (টেকনোক্র্যাট) হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)-কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বর্তমান মন্ত্রিসভার সদস্য মিজ আফরোজা খানমের দপ্তর পুনর্র্বণ্টন করা হয়েছে। তিনি এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তাকে পরিবর্তন করে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইলিশশূন্য বরিশালের পোর্ট রোড আড়ত, হতাশায় মৎস্য ব্যবসায়ীরা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন, খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

প্রকাশিত হয়েছে: ০২:০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬