লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

দুর্নীতির মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে। তার সম্পদের বিষয়ে অনুসন্ধানের পর এই মামলাটি করা হয়। এরপর থেকেই তার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তদন্তের প্রয়োজনে বিভিন্ন নথিপত্র জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মে ঢাকার একটি আদালত তার নামে থাকা জমি, তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন এবং ছয়টি ব্যাংক হিসাব ক্রোক বা অবরুদ্ধ করার নির্দেশ দেন। পরবর্তীতে ২৪ মে আদালত তার, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব হিসাবে অর্থের লেনদেন বন্ধ এবং সম্পদ হস্তান্তর ঠেকাতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া গত ২০ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন মৌজায় থাকা শেখ আব্দুল হান্নানের ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন। ১৭ লাখ ৬৪ হাজার টাকা দলিলমূল্যের এই জমিটি ক্রোকের আবেদন করেছিল দুদক।

দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ আব্দুল হান্নান রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করে সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। সংস্থাটি জানিয়েছে, দেশে ও বিদেশে তার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। শেখ আব্দুল হান্নান ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনা

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত হয়েছে: ১১:০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬