লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এআই ব্যবহার করে অশ্লীল ছবি তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগে রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। সোমবার (২৪ আগস্ট) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাইসুল ইসলাম জুয়েল বড়াইগ্রাম ইউনিয়নের গড়মাটি কলোনি এলাকার মামুনুর রশিদের ছেলে।

অভিযোগ রয়েছে, রাইসুল বিভিন্ন পণ্য বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এরপর কৌশলে তাদের ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করতেন। সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করাই ছিল তাঁর মূল কৌশল।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, রাইসুল ফেসবুকে বিভিন্ন পেজে ‘গ্র্যান্ড পিয়ানো’ বিক্রির বিজ্ঞাপন দিতেন। ঢাকার এক ব্যক্তির সঙ্গে ৮০ হাজার টাকায় একটি গ্র্যান্ড পিয়ানো বিক্রির সমঝোতা হয় এবং একপর্যায়ে তিনি কৌশলে ওই ব্যক্তির বিকাশ ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করেন। পণ্য পাঠাতে গড়িমসি করার এক পর্যায়ে হোয়াটসঅ্যাপ থেকে ওই ব্যক্তির ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করেন রাইসুল। এরপর ছবিগুলো পাঠিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী রাজধানীর ভাটারা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে র‍্যাব-৫ তাঁকে গ্রেপ্তার করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করে। বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, অভিযুক্তকে ভাটারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব জানিয়েছে, রাইসুলের বিরুদ্ধে আরও কয়েকজনের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। মাদারীপুরের সুস্ময় চক্রবর্তী নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ২৭ কার্টন সাউন্ড বক্স কেনার জন্য তিনি রাইসুলকে ৩ লাখ ৭০ হাজার টাকা দিলেও কোনো পণ্য পাননি। সুস্ময় জানান, তিনি মাদারীপুর থানায় সাধারণ ডায়েরি এবং বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। এছাড়া চট্টগ্রামের রুহি ইসলাম নামে আরেকজন রাইসুলের বিরুদ্ধে মসলা জাতীয় পণ্য নিয়ে প্রতারণার অভিযোগ করেছেন।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

এআই ব্যবহার করে অশ্লীল ছবি তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬