লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বায়তুল মোকাররমে পক্ষকালব্যাপী অনুষ্ঠান শুরু

আজ বুধবার (১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি) সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল, আনন্দ র‍্যালি (জশনে জুলুস) এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এই দিনটি বাংলাদেশে একটি সাধারণ সরকারি ছুটি। ফলে সব সরকারি ও আধাসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল মঙ্গলবার থেকে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা মহানবী (সা.)-এর বর্ণাঠ্য জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং ওয়াজ-নসিহত করবেন। এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। এই জ্ঞানগর্ভ অনুষ্ঠান ও বইমেলায় অংশ নেওয়ার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানে প্রতিদিন ব্যাপক কর্মসূচি থাকবে। এর মধ্যে রয়েছে ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল এবং হামদ-নাত। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। তরুণ প্রজন্মকে রাসুল (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’ (সূরা আল-আহযাব, আয়াত: ২১)। মহানবীর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন। তিনি জাতি, বর্ণ ও সামাজিক বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় জোর দিয়েছিলেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবীর জীবন অনন্য প্রেরণার উৎস হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল মঙ্গলবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু ও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠানটি পালনের লক্ষ্যে র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বার্থান্বেষী মহলের যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব ও উসকানিমূলক পোস্ট চিহ্নিত করতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। র‍্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে দিবসটি উদযাপনের আহ্বান জানিয়ে যেকোনো সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫

দেশজুড়ে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বায়তুল মোকাররমে পক্ষকালব্যাপী অনুষ্ঠান শুরু

প্রকাশিত হয়েছে: ০২:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬