লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরাতে চাপ দেবে বাংলাদেশ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম। ভারতের সঙ্গে অনুষ্ঠিতব্য পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দুই দেশের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ।

কূটনৈতিক সূত্রের তথ্যমতে, বৈঠকটি অক্টোবরের শেষদিকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে ভারত সংলাপটি নভেম্বরের শুরুতে আয়োজনের আগ্রহ প্রকাশ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগেই মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ঢাকা। পরবর্তীতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তার প্রত্যর্পণের বিষয়ে ভারতকে নতুন করে অনুরোধ জানানো হয়। আসন্ন এই সংলাপে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি এই তিন আসামিকে ফিরিয়ে আনার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই সংলাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান এবং আলোচনার অগ্রগতি আগামী দিনে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ঢাকা। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তার প্রত্যর্পণের বিষয়ে ভারতকে নতুন করে অনুরোধ জানানো হয়। আরও পড়ুনআরও পড়ুনপ্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের ৫ কর্মী, ১০ লাখ টাকা করে বিনিময়

জনপ্রিয় সংবাদ

সাঁড়াশি অভিযানে দেড় হাজার গ্রেপ্তার, তবু নিয়ন্ত্রণে আসছে না কিশোর গ্যাং

ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরাতে চাপ দেবে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০১:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬