লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর সলিল সমাধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগরে পানিতে ডুবে পাঁচ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মজিবুর রহমান জানান, ঘটনার সময় কয়েকজন শিশু নদীতে গোসল করছিল। একপর্যায়ে তারা একে একে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত পাঁচ শিশুর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর সলিল সমাধি

প্রকাশিত হয়েছে: ১১:০০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬