লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পেলেন ২৯ মেধাবী শিক্ষার্থী

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলহাজ গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মোট ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে মেধা গ্রেডে ৫ জন, ট্যালেন্টপুলে ১২ জন এবং সাধারণ গ্রেডে ১২ জন শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেছেন। গত ২৯ আগস্ট, শনিবার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেএএম সংস্থার উদ্যোগে আয়োজিত এক পরীক্ষার মাধ্যমে এই মেধাবীদের নির্বাচন করা হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ৯৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

পরীক্ষা শেষে বিকেলে একই স্থানে আয়োজিত এক সুধী সভা, শিক্ষা সেমিনার ও পরিচিতি পর্বে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএএম সংস্থার উপদেষ্টা, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী। তিনি শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফলের ওপর নির্ভর না করে মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। আসলাম চৌধুরী বলেন, বৃত্তিপ্রাপ্তদের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি সহযোগিতার আওতায় আনা প্রয়োজন এবং মেন্টরশিপ ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর এস এম নছরুল কদির। তিনি শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার বাইরে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে শেখার ওপর গুরুত্বারোপ করেন। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা প্রবীণ শিক্ষাবিদদের অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের মেন্টর হিসেবে কাজে লাগানোর বিষয়ে মত প্রকাশ করেন। এছাড়া অনুষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীলতা রোধে পুলিশের প্রতি নির্দেশ

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পেলেন ২৯ মেধাবী শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে: ০৪:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬