লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্র ধরিয়ে দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ তৎপরতা শুরু করেছে পুলিশ। এই অভিযানে অবৈধ অস্ত্রের সন্ধান বা তথ্য দিতে পারলে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় অংশ নেন তিনি।

উক্ত সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্মকর্তারা প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করাসহ বিভিন্ন প্রয়োজনীয়তার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নত হবে। এ বিষয়ে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৩ বছর বয়সে সিংহাসনে বসা উগান্ডার রাজা ওয়ো আর নেই

অবৈধ অস্ত্র ধরিয়ে দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬