লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীলতা রোধে পুলিশের প্রতি নির্দেশ

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধবিষয়ক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সম্ভাব্য সংকটকে পুঁজি করে কোনো মহল যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ না পায়, সেদিকে পুলিশের বিশেষ নজর থাকতে হবে। সম্মেলনে উগ্রবাদের বিরুদ্ধেও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন বা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বাদ দিয়ে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হবে। এতে পদোন্নতি সংক্রান্ত দীর্ঘদিনের জট নিরসন হবে। এছাড়া থানা পর্যায়ে যানবাহনের সংকট নিরসনের আশ্বাসও দিয়েছেন তিনি। সম্মেলনে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনেন এবং পরিস্থিতির উন্নতির জন্য সময় বেঁধে দেন।

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে মন্ত্রী জানান, এই লক্ষ্য অর্জনে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে, যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। অবৈধ অস্ত্র ও লুণ্ঠিত অস্ত্রের তথ্য প্রদানকারীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিল হওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ে জমা না দেওয়া অস্ত্রগুলোকেও অবৈধ হিসেবে গণ্য করে মামলা দায়ের ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি।

সম্মেলনে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পুলিশ জনগণের কল্যাণে কাজ করছে এবং সব ধরনের গুজব ও অপপ্রচার সম্পর্কে পুলিশকে সজাগ থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। সভায় এপ্রিল-জুন ২০২৬ কোয়ার্টারের সামগ্রিক অপরাধ চিত্র উপস্থাপন করা হয় এবং পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২৬ জন সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে দেশের পুলিশের ৮টি রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ৯টি মহানগরের পুলিশ কমিশনার, ৬৪ জেলার পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিটের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।সম্মেলনে স্বর

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬