লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের সাফারি পার্কে পর্যটক ও কর্মীদের সংঘর্ষে আহত ৬

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পার্কের কর্মী ও দর্শনার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্কের ভেতরে এ সংঘর্ষে মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন দর্শনার্থী এবং দুইজন পার্কের আউটসোর্সিং কর্মচারী রয়েছেন। এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষ আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করেছে।

আহত দর্শনার্থীরা হলেন রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকার সালমা হোসেন (৪৪), তাঁর দুই ছেলে আহনাফ মাহিন (১৭) ও জারিফ (১৫) এবং তাঁদের গাড়িচালক মো. রাসেল (২৫)। এ ছাড়া আহত পার্কের দুই কর্মচারী হলেন মো. মুমিন ও মাসুদ রানা। আহত মুমিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে সালমা হোসেন অভিযোগ করেন, কোর সাফারির দর্শনার্থী বাসের ভেতরে ময়লা-আবর্জনা থাকায় তাঁরা তা পরিষ্কার করার অনুরোধ জানান। এ সময় পার্কের কর্মচারীরা তাঁদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে রড দিয়ে তাঁর দুই ছেলে এবং গাড়িচালককে এলোপাতাড়ি মারধর করা হয়। সালমার আরও অভিযোগ, এ সময় তাঁর প্রায় তিন ভরি ওজনের সোনার চেইন ও নগদ ৮০ হাজার টাকা খোয়া গেছে এবং একটি মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে।

অন্যদিকে পার্ক কর্তৃপক্ষের দাবি ভিন্ন। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান জানান, বাসে ময়লা থাকাকে কেন্দ্র করে এক কর্মচারীর সঙ্গে দর্শনার্থীদের বাগ্‌বিতণ্ডা হয় এবং দর্শনার্থীর এক সন্তান ওই কর্মচারীকে মারধর করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য তাঁদের পার্ক অফিসে নিয়ে আলোচনা করতে চাইলে তাঁরা পুনরায় উত্তেজিত হয়ে হামলা করেন, এতে পার্কের দুই কর্মচারী আহত হন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, তাদের স্টাফকে আহত করার পর পর্যটকদের পার্ক অফিসে আনা হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

পার্ক কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

গাজীপুরের সাফারি পার্কে পর্যটক ও কর্মীদের সংঘর্ষে আহত ৬

প্রকাশিত হয়েছে: ০৬:০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬