লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরও চড়া দামে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করল সরকার

আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ক্রমাগত বাড়ার মধ্যে এবার আরও চড়া দামে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতি ইউনিট (এমএমবিটিইউ) ২৮ মার্কিন ডলারের বেশি দরে এলএনজি কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৪ আগস্টের বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ ডলার এবং তার এক সপ্তাহ আগে ২৩ দশমিক ৯৩ ডলার দরে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। অথচ গত বছরের ডিসেম্বরেও সরকার প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারের নিচে কিনতে পেরেছিল। সেই হিসাবে মাত্র কয়েক মাসের ব্যবধানে এলএনজির ক্রয়মূল্য প্রায় তিন গুণ বেড়েছে।

বৈঠকে তিনটি কার্গোর জন্য তিনটি প্রতিষ্ঠানের দর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৪৯তম কার্গোর জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার, ৫০তম কার্গোর জন্য বিপি সিঙ্গাপুর ২৮ দশমিক ০৩ ডলার এবং ৫১তম কার্গোর জন্য ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুর ২৬ দশমিক ৬৬৮৮ ডলার দর প্রস্তাব করেছে।

এ ছাড়া জিটুজি ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর ও পেট্রোবাংলার মধ্যে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় অতিরিক্ত আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর ওই কার্গো কেনার প্রস্তাব রয়েছে, যেখানে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ ডলার দরে এলএনজি কেনার কথা বলা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত এলএনজি কেনার উভয় প্রস্তাবই সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ, বাড়ছে জনমনে ক্ষোভ

আরও চড়া দামে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করল সরকার

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬